সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে শিশু পাচার প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাগেরহাটে শিশু পাচার প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় বর্তমান সরকার প্রনীত মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহন ও ভুমিকা বিষয়ে বাগেরহাটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের খারদ্বার এলাকায় বেসরকারী সংস্থা উদয়ন বাংলাদেশ কার্য্যলয়ে
ইনসিডিন বাংলাদেশ নামের একটি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্তস্কুল শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ রায়। শিশু পাচার প্রতিরোধে সরকারের আইন ও এনজওিদের কাজ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার অ্যাভভোকেট মোঃ রফিকুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের নির্বাহী প্রধান ও সাংবাদিক ইসরাত জাহান। করনীয় বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন বাগেরহাট পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন,সাংবাদিক আজাদুল
হক, মহিলা পরিষদের প্রিয়া আক্তার, শিক্ষার্থি উপমা ইসলাম এশা, প্রিতি রহমান, আহাদ সেখ,নদী গাইন ও সাকিব হোসেন।
আলোচক’রা বলেন শিশু পাচার একটি জগন্য অপরাধ। এর প্রতিকারে দেশের দারিদ্রতা নিরসনের পাশাপাশি প্রচলিত আইনের মাঠ পর্যায়ে যথযত বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক বা রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারনে
অপরাধীরা যাতে পার না পায়সে জন্য সকলকে সচেতন থাকতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

খুলনায় বিভিন্ন অপরাধে চারজন গ্রেপ্তার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।