
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে।
বরিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টায় তাঁকে হাসপাতালের প্রিজন ওয়ার্ডে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রোববার (২২ নভেম্বর) দুপুরে আইসিইউতে স্থানান্তর করা হয়।
জানা গেছে, তাঁর দুই হাতের ১০টি আঙুল ও দুই কনুই এবং দুই পায়ের হাঁটুর অংশের হাড় ভেঙে গেছে। পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিল থেকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে আটক করেন বলে জানা যায় এবং মারধরের পর তাঁকে মতিঝিল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


