সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে | চ্যানেল খুলনা

যশোরে স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে যশোরে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাঁ হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। রোববার রাতে তিথি তাঁর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিথি।

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বিল্লাল নিজেই স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে করে তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে তাঁর স্বামী জরুরি বিভাগে নিয়ে আসেন। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ ও যুবলীগের ৩ নেতা আটক

বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা; আটক ৮

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

১১ দিন পর মণিরামপুরের পৌঁছাল ইনানীর আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।