সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পাইপগান, গুলি ও চাপাতিসহ যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় পাইপগান, গুলি ও চাপাতিসহ যুবক গ্রেপ্তার

খুলনায় দেশীয় তৈরি পাইপগান, শর্টগানের গুলি ও চাপাতিসহ মোঃ কামরান শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে খুলনা সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা-পুলিশ জানায়, পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলিতে ডা. মনিরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে কামরান শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর থানার টুটপাড়া এলাকার ফরিদ মোল্যার মোড়ের বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ কামাল শেখ এবং মায়ের নাম মাজেদা বেগম।

এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় পাইপগান, গুলি ও চাপাতিসহ যুবক গ্রেপ্তার

খুলনার সাবেক কাউন্সিলর কাউট ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি 

সুন্দরবনের দুবলার চরে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব, থাকছে না মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

খুলনায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি পিয়াস ইসলাম গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে, ক্ষতিগ্রস্ত শুঁটকি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।