সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুলকে গ্রেপ্তার করেছে ডিবি | চ্যানেল খুলনা

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুলকে গ্রেপ্তার করেছে ডিবি

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’

৩৩ বছর বয়সী আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

আজিজুল ইসলাম একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শার্শায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ ও যুবলীগের ৩ নেতা আটক

বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা; আটক ৮

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।