সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে ক্রেন ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু | চ্যানেল খুলনা

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ক্রেন ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।  রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের কালিনগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে নাছির হোসেন (২৮) এবং রামপাল উপজেলার আদাঘাট গ্রামের ফজলুর রহমানের ছেলে আসাদুর রহমান (৩৪)।

ওসি লুৎফুর রহমান জানান,  রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক মারা গেছেন। তাদের মরদেহ সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।

এরআগে গত ২ মার্চ কন্টেইনারের নিচে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ সময় এক শ্রমিক আহত হন।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

খুলনায় প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

নির্বাচনের দায়িত্বে পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করবে: ডিআইজি রেজাউল হক

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

যশোরে জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।