সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার

খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার ভোটকেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার চুকনগর ডিগ্রী কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে কিছু লোক জড়ো হয়ে একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। পরবর্তীতে আরো একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে পুলিশ।

ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেলটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা ককটেল ভোটকেন্দ্রের সামনে রেখেছে সেটি জানা যায়নি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

খুলনায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে হাম, হাসপাতালে ভর্তি ৭৮ শিশু

খুলনায় তেলে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেট কার, আহত ৪

খুলনার নতুন জেলা প্রশাসক মিজ্‌ হুরে জান্নাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।