সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তারেক রহমানের ৯০০ বর্গফুটের ছবি এঁকে আলোচনায় খুলনার অমিত | চ্যানেল খুলনা

তারেক রহমানের ৯০০ বর্গফুটের ছবি এঁকে আলোচনায় খুলনার অমিত

খুলনার ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০০ বর্গফুটের একটি ছবি এঁকে আলোচনায় এসেছেন অমিত রাহা (২৫) নামে এক কলেজছাত্র। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এক মাসের বেশি সময় ধরে নিজের হাতে ছবিটি এঁকেছেন তিনি।

অমিত রাহা ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা আদর্শ গ্রামের অসীম রাহার ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে ছবিটি উন্মোচন করা হয়। এরই মধ্যে ছবিটি আঁকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিজের আঁকা ছবি সম্পর্কে অমিত জানান, তিনি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের একজন কর্মী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মরণীয় করে রাখা এবং নিজের শিল্পপ্রতিভা বিকাশের উদ্দেশ্যে ছবিটি এঁকেছেন। তাঁর প্রত্যাশা, ছবিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে।

এ জন্য খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবির সহযোগিতা কামনা করেছেন অমিত। তিনি বলেন, ছবিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাতে পারলে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

ছবি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোল্লা আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়াদ্দার, আবু হানিফ জর্দার, শিক্ষক আশরাফ হোসেন, শফিকুল ইসলাম সরদার, শেখ মোজাম্মেল হোসেন, জিয়াউর রহমান জিয়া গাজী, রফিকুল ইসলাম, শেখ মুক্তা, কামরুল ইসলাম সরদার, জিএম সেলিম, বজলুর রহমান, রহমান গাজী, মাসুদ রানা খান ও আমিনুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান

তারেক রহমানের ৯০০ বর্গফুটের ছবি এঁকে আলোচনায় খুলনার অমিত

ডুমুরিয়ায় ফ্যান কেনার কথা বলে ডেকে নিয়ে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১

উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় হকারদের নগর ভবন ঘেরাও

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।