সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা আক্রান্ত ও উপসর্গে ৩৪ জেলায় ১১৬ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

করোনা আক্রান্ত ও উপসর্গে ৩৪ জেলায় ১১৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ৩৪ জেলায় আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৪৬ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় খুলনার তিনটি হাসপাতালে করোনায় মারা গেছেন ১৫ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭ জন, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় দুজন করে ছয়জন এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেপুরে ৩ জন মারা গেছেন।

এদিকে, রংপুর বিভাগে একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৭ জন, দিনাজপুরে ৪ জন, পঞ্চগড়ে ২ জন, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুজন আক্রান্ত ছিলেন। এর মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।
হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৭ জন। নতুন শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫৮ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।
এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে করোনায় মারা গেছেন ১১ জন।
অন্যদিকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরে আটজন মারা গেছেন। এ ছাড়া বরিশাল, ঝালকাঠি ও সিলেটে পাঁচজনের মৃত্যু হয়েছে।
তা ছাড়া করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ১১ জন ও ফরিদপুরে ৭ জনের মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।