সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মায়ের সঙ্গে দেখা না করেই মারা গেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্য | চ্যানেল খুলনা

মায়ের সঙ্গে দেখা না করেই মারা গেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্য

মা কারাগারে বন্দি থাকা অবস্থায় চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যে মারা গেছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুর আগে মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেও কাশিমপুর কারাগার দূরে হওয়ায় তা আর পূরণ হয়নি। তূর্যের মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দিতে ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

বর্তমানে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। প্যারোলে মুক্তি না পেলে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নেওয়ার কথা জানিয়েছেন স্বজনেরা। সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনসংক্রান্ত কার্যক্রম কীভাবে হবে, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে পরিবার।

গত ৬ অক্টোবর কারাগারে থাকা মায়ের অনুপস্থিতিতে অসুস্থ তূর্যের চিকিৎসা, ওষুধের সংকট এবং বাকি থাকা অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্ব ছোট বোন তূর্নির ওপর পড়ার বিষয়টিও উঠে আসে। পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আটকের আগে নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন ও তাঁর আইনজীবী। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের জেরে তৈরি পরিস্থিতি রাজনৈতিক রূপ নেয় বলেও অভিযোগ রয়েছে।

অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা জানিয়ে গ্রেপ্তারের সময় শারমিনের আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা না করেই তূর্যের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক বিবেচনার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়াবা ও ঘুষের অভিযোগের পর এবার অডিও বিতর্কে ওসি নোমান প্রত্যাহার

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।