সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ | চ্যানেল খুলনা

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর এসআরবির সদস্যদের নিয়ে আয়োজিত স্বাগত দরবারে অংশ নেন নবনিযুক্ত মহাপরিচালক। এ সময় তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব ও জবাবদিহি বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন।

পাশাপাশি বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফারুক আহমেদ ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং সর্বশেষ হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

‘বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না’: ৭ নভেম্বরের অঙ্গীকার তারেক রহমানের

শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস দেওয়া হবে না: হুমায়ুন কবির

মোংলা বন্দর হবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা ৫ থেকে ১০ বছর, প্রভাব পড়বে বাংলাদেশিদেরও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।