সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক | চ্যানেল খুলনা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

খুলনার রূপসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আল আমিন (২৩), মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আটকরা খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন সময় ঘাট মালিকদের কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ জানায়, এমন তথ্যের ভিত্তিতে রাতে রূপসা ব্রিজের উত্তর পাশে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন তারা। পরে পুলিশ তাদের আটক করে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

বিভিন্ন উদ্ভট নামে পরিচিত খুলনার শীর্ষ সন্ত্রাসীরা

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ৩ জনের কারাদণ্ড, জরিমানা ৩ কোটি ১৫ লাখ টাকা

খুলনায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।