সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার | চ্যানেল খুলনা

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। পুলিশের দাবি, এর আগে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাপড়ের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শিল্পী বেগম গুহলক্ষ্মীপুর এলাকার নূর ইসলামের স্ত্রী। এ ঘটনায় তাঁকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক হাসান শিকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

পুলিশ জানায়, নতুন মামলায় গ্রেপ্তার শিল্পী বেগমকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিসিআর যাচাই করে আগের ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলাও কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছিল বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, চিকিৎসকের পোস্ট

কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।