সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এসএম কামাল এর পক্ষে খালিশপুরে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের পথসভা | চ্যানেল খুলনা

এসএম কামাল এর পক্ষে খালিশপুরে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের পথসভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর লিবার্টি চত্বরে পথসভা করেছে খালিশপুর দৌলতপুর খান জাহান আলী থানা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

সাবেক ছাত্রলীগ নেতা এসএম নুর হাসান জনির সঞ্চালনায় উক্ত পথসভায় বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ, শেখ মহিদুল ইসলাম মিলন, সুব্রত মন্ডল, আসিফ ইকবাল টনি, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বিপ্লব, টুটুল, সাবেক এজিএস এম এম মাসুদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এনায়েত হোসেন,মিজানুর রহমান হাসান, নাঈমুর জামান রাজীব ,চয়ন কান্তি বিশ্বাস, মুন্সি মিলন, হাসান ফেরদৌস ডেভিড,সিরাজুল ইসলাম রকি, সবেদ আলী, রোহান আহমেদ ইমু প্রমুখ।

পথসভায় বক্তারা ৭ জানুয়ারি ভোট উৎসবে যোগ দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।