সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ‘দুরন্ত উৎসব-২০২৭’, শুরু হয়েছে রেজিস্ট্রেশন | চ্যানেল খুলনা

খুলনায় ‘দুরন্ত উৎসব-২০২৭’, শুরু হয়েছে রেজিস্ট্রেশন

খুলনা বিভাগে আগামী ১৫ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুদের মিলনমেলা ‘দুরন্ত উৎসব-২০২৭’। এসএসসি-২০১৩ ও এইচএসসি-২০১৫ ব্যাচের খুলনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৩ নভেম্বর খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যসচিব মো. নাজিম উদ্দিন খান উৎসবের লক্ষ্য, উদ্দেশ্য ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে কমিটির আহ্বায়ক মো. মঈনুর রহমান আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আয়োজক কমিটির সদস্য আসাদুজ্জামান বাপ্পি, আল আমিন, সিরাজ শেখ, মাহফুজুর রহমান মুন্না, মুমতাহীনা রীতি, আনিকা বিশ্বাস, হাসিবুল ইসলাম ও আর জে জাহিদ রেডওয়ান রনিসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা বন্ধুরা উপস্থিত ছিলেন। উৎসবটি আনন্দমুখর ও স্মরণীয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকেরা জানান, এসএসসি-২০১৩ ও এইচএসসি-২০১৫ ব্যাচের বন্ধুদের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৫ ব্যাচের আগ্রহী বন্ধুরাও অগ্রিম নিবন্ধনের মাধ্যমে উৎসবে অংশ নিতে পারবেন। সদস্য ও অতিথিদের জন্য জনপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর ২০২৬।

দিনব্যাপী আয়োজনে থাকছে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ সম্মাননা, প্রদর্শনী, চিত্রায়ন, টি-শার্ট ও স্মারক উপহার, নাশতা ও দুপুরের খাবার। এ ছাড়া খেলাধুলার প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন, র‍্যাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।

অনলাইনে নিবন্ধন করা যাবে duranto-utshob.lovestoblog.com/index.php ঠিকানায়। উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.ssc13hsc15.org ওয়েবসাইটে। এ ছাড়া আয়োজকদের ই-মেইল ঠিকানা info.duranto1315khulna@gmail.com।

যোগাযোগের জন্য মঈনুর রহমানের ০১৩১২-৫৭২১১৬, নাজিম উদ্দিন খানের ০১৯৬০-০৭৩২৭৫ এবং মিকাঈলের ০১৮৩৯-৭২৭৩২৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় ‘দুরন্ত উৎসব-২০২৭’, শুরু হয়েছে রেজিস্ট্রেশন

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

‘নতুন কুঁড়ি’ তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করবে: রকিবুল ইসলাম

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে নিউ মার্কেট ও বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারের নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।