সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪১ কেজি গাঁজাসহ শ্যালক-দুলাভাই আটক | চ্যানেল খুলনা

৪১ কেজি গাঁজাসহ শ্যালক-দুলাভাই আটক

মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ শ্যালক-দুলাভাই দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩ নম্বর ভাটেরা ইউনিয়নের ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুর গ্রামের মৃত সিরাজ মিয়া ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা মো. জসিম মিয়া (২৭)।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, আটক দুই ব্যক্তি সম্পর্কে শ্যালক-দুলাভাই। তারা ৩ থেকে ৪ দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে পলাতক দুই ব্যক্তির সহযোগিতায় এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করেন। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশে এই গ্যারেজে মজুদ রেখেছিল।

এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ পলাতক আরও দুজনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

খুলনার তিনজন পটুয়াখালীর ব্যাংকে ছিনতাই চেষ্টায় আটক

চায়ের দোকানির সততার উজ্জ্বল দৃষ্টান্ত , ফেরত দিলেন ফেলে যাওয়া ১ লাখ ৫৭ হাজার টাকা

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।