সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ্ ও বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ্ ও বিক্ষোভ মিছিল

খুলনার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় থানার মোড়ে শনিবার বেলা ১১ টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব বর্তমান প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় কে পার্টির দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

এসময় ছাত্র সমাজের খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলার সভাপতি মো শাওন হাওলাদার বলেন, গত শুক্রবার বিকেলে জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুনীল শুভ রায় জাপার প্রেসিডিয়াম সদস্যসহ সবক পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে কুশপুত্তালিকা দাহ ও বিক্ষোভ মিছিল করা হয় ।

এছাড়া জিএম কাদের দলটিকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। তৃণমূল নেতাকর্মী কোন খোঁজ খবর রাখেন না তিনি। যে তার অন্যায়ের প্রতিবাদ করে তাকেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে দল থেকে অব্যাহতি দেন।

কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড.প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এলাহী, উপজেলা যুব সংহতির সভাপতি অসীম মল্লিক, খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ শাওন হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী তরিকুল, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মিলন কান্তি বালা, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি শহিদুল গাজী, সাধারণ সম্পাদক শহিদ সানা, বটিয়াঘাটা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মিহির কান্তি কেষ্ট, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লা, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন দবির, উপজেলা ছাত্র সমাজের দপ্তর সম্পাদক মানস সরকার, জাপা নেতা ফারুক শেখ, বিল্লাল হাওলাদার, আল-আমিন শিকদার, মাহমুদুল হাসান, শুকুর গাজী, এনামুল গাজী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।