সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ব্যাধি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। সুতরাং আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি,প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পাসহ শিক্ষক শিক্ষার্থী,সুধীজন ও অভিভাবক বৃন্দ।অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।

অনুষ্ঠানটি পরিচালক মোঃ বশির উদ্দিন এর নির্দেশনায় উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক

দৌলতপুরে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।