
খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোন অফিস ও লবণচরা থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় তিনি দৌলতপুর জোন অফিস এবং দুপুর ১টায় লবণচরা থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার দুই প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন। পাশাপাশি সেখানে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মোঃ শফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) মোঃ গোলাম মোর্শেদসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।


