সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ভূমিসেবা সপ্তাহের ২০২৪ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ভূমিসেবা সপ্তাহের ২০২৪ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

ডুমুরিয়া উপজেলা সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিসেবা সপ্তাহ শুরু হচ্ছে আগামী ৮ জুন থেকে চলবে ১৪ জুন পর্যন্ত।

সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করা হবে।

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ডুমুরিয়া সহকারী কমিশনার ভূমি অফিস, ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সমন্বয়ে শনিবার ৮জুন সকাল সাড়ে ১০টায় পর্যায়ে উপজেলা প্রশাসন, আয়োজনে ভূমিসেবা সপ্তাহের ২০২৪ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন।ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশিস মোমতাজ, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানোনগো জাকির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, কৃষ্ণপদ দাস,মুকুন্দ কুমার সরকার , শেখ শাখায়াত হোসেন, এস এম বাবুল আক্তার, শেখ রিহান হোসেন, মোঃ আশরাফুজ্জামান, কামনাশীষ হিরা, মোঃ রাজিব হোসেন, বোরাহান উদ্দিন, কার্তিক চন্দ্র হালদার, সাইফুল্লাহ, নাসির উদ্দিন সানা, সজিব কুমার, সার্ভেয়ার মিজানুর রহমান, পৃরীতিশ‌সহ আরো অনেকে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় খামারের তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে চোর, আতঙ্কে খামারিরা

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জনগণ মনে করে, মেকানিজম করে আমাদের হারানো হয়েছে: গোলাম পরওয়ার

খুলনায় দাঁড়িপাল্লা সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ

খুলনায় প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।