সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে চুরির মামলায় আটক ১ জন। | চ্যানেল খুলনা

চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে চুরির মামলায় আটক ১ জন।

গত ৮ জানুয়ারী সোমবার দিবাগত মধ্য রাতে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র বাড়িতে খাবারে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে লুন্ঠিত মালামালের মধ্যে চুরি হওয়া ২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন আধুনিক তথ্য প্রযুক্তির উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। পুলিশ এ সময় ঘটনার সাথে জড়িত খলিলুর রহমান গাজী (৫০) কে কৌশলে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গতপরশু বুধবার রাতভর বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের নিদের্শে এসআই ইমদাদ হোসেন এবং এসআই কৌশিক সাহার নেতৃত্বে একটি চৌকস দল গল্লামারী এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে মহম্মদনগর জাহানাবাদ স্কুলের গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারি জেলার কয়রা উপজেলার খড়িয়া মঠবাড়ি এলাকার মৃতঃ কলিমউদ্দিন গাজীর পুত্র খলিলুর রহমানকে হাতেনাতে আটক করে নিয়ে আসে।

উল্লেখ্য গত ৮ জানুয়ারী সোমবার দিবাগত রাতে সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদারের চক্রাখালী মল্লিকের মোড় সংলগ্ন বসতবাড়িতে খাবারের সাথে চেতনা নাশক ঔষুধ মিশিয়ে নগদ অর্থ, স্বর্ণালংঙ্কার, শাড়ী ও বিভিন্ন কোম্পানির চারটি ফোন চুরি করে নিয়ে যায়। ঘটনার পর দিন ভুক্তভোগি ইন্দ্রজিৎ বাদি হয়ে ২নং মামলা দায়ের করে। মামলা দায়েরের ২২দিনের মাথায় থানা পুলিশের চৌকসতায় তাকে আটক করতে সক্ষম হয়।

আটক খলিলুর রহমান’র বিরুদ্ধে রমনা,কয়রা,খুলনা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।