সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক | চ্যানেল খুলনা

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক

নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তাঁর ধারণা, এ হামলার পেছনে কোনো সন্ত্রাসী গোষ্ঠী, দুর্বৃত্ত কিংবা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নগর ভবনে হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাশাপাশি কেসিসির পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।

নগরীর নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি কেসিসির প্রশাসনিক ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।

এ সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে হামলার ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত রোববার রাতে দুর্বৃত্তরা খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় নগর ভবনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক

দৌলতপুরে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।