সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সন্ত্রাসী সেজানের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় সন্ত্রাসী সেজানের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

খুলনা নগরের টুটপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সেজানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, সেজান বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান তিনি।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ছাড়া রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়।

এসআরবি জানায়, পলাতক সেজান খুলনার এক শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সন্ত্রাসী সেজানের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

কয়রায় ২টি চামড়া, মাথা ও পাসহ ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক

দৌলতপুরে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।