সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে ব্যবসায়ির বসতঘর পুড়ে ছাই | চ্যানেল খুলনা

কাউখালীতে ব্যবসায়ির বসতঘর পুড়ে ছাই

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অগ্নিকান্ডে তোকাচ্ছের হাওলাদার নামে এক ব্যবসায়ির বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে বেকুটিয়া গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ির আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, বেকুটিয়া গ্রামের ব্যবসায়ী তোকাচ্ছের হাওলাদার এর বসতঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো। আজ রবিবার সকাল ১টার দিকে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে পরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ন ঘরে। আগুনে পুরো বসতঘরটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়।
কাউখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহোযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি তোকাচ্ছের হাওলাদার জানান, বসতঘরে থাকা নগদ ২ লাখ টাকা,স্বর্ণলংকার ও মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা অগ্নিকা-ের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকে উপজেলা প্রশাসন হতে তাৎক্ষণিক সাময়িক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকে আরও সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

মায়ের সঙ্গে দেখা না করেই মারা গেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্য

গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়াবা ও ঘুষের অভিযোগের পর এবার অডিও বিতর্কে ওসি নোমান প্রত্যাহার

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

গোপালগঞ্জে বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।