সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন | চ্যানেল খুলনা

কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোঃ মাসুম হাওলাদারের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জরুরী চিকিৎসা ও টিকা দান কর্মসূচী ব্যতীত সব ধরণের কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সংলগ্ন ৮নং কক্ষে সরকারী দায়িত্ব পালন করা অবস্থায় পরিচ্ছন্নতাকর্মী মোঃ মাসুম হাওলাদারের উপর হামলার ঘটনায় ডাঃ সুব্রত কর্মকার বাদী হয়ে কাউখালী থানায় লিখিত এজাহার দায়ের করেন বর্তমানে মাসুম হাওলাদার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান থানায় মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ, মাওলানা মিরাজ গ্রেপ্তার

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।