সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বপ্ন দেখি, বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম | চ্যানেল খুলনা

স্বপ্ন দেখি, বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, আমি স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশেও মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা এমবাপ্পের মতো বিশ্বমানের ফুটবলার তৈরি হবে।

তিনি বলেন, আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা, আধুনিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শিশু-কিশোরদের জন্য আমরা যদি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও একদিন বাংলাদেশের পতাকা উড়বে।

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠে ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, ফুটবল শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, সহনশীলতা, আত্মবিশ্বাস এবং দলগত চেতনার অন্যতম বড় শিক্ষা। মাঠের এই শিক্ষা একজন মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হতে সহায়তা করে। তাই খেলাধুলাকে শুধু প্রতিযোগিতা হিসেবে নয়, জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও দেখতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল পেশা। প্রতিদিন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করেন। ব্যস্ত কর্মজীবনের মধ্যেও খেলাধুলার মতো ইতিবাচক আয়োজনের সঙ্গে যুক্ত হওয়া প্রমাণ করে, সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া ভালো সাংবাদিকতা সম্ভব নয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, চিকিৎসকের পোস্ট

কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।