সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্ত্রীকে হত্যার পর দুই সন্তানকে তালাবদ্ধ ঘরে রেখে পালালেন বাবা | চ্যানেল খুলনা

স্ত্রীকে হত্যার পর দুই সন্তানকে তালাবদ্ধ ঘরে রেখে পালালেন বাবা

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অপর একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। ইসরাত জাহান দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী।

রবিবার (২৩ আগস্ট) সকালে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওনকে পাওয়া যাচ্ছে না ।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাচ্ছিল। তাদের দীর্ঘক্ষণ কান্নাকাটি ও আকুতি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি ভবনের মালিককে জানানো হলে দেখা যায় ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর ঘরের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহতের ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার ও ৫ বছরের ছেলে মমিন শাহরিয়ার বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

নিহতের ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার দাবি করে, বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ বা ঘটনার পেছনের রহস্য জানা যায়নি। পলাতক স্বামী কাউসার আহম্মেদকে গ্রেফতার অভিযান চলছে এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

সাক্ষীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিল আসামি

মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

এনএসআই পরিচয়ে প্রেম, সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ-ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরে স্ত্রীর হাতের কবজি কেটে দেওয়ায় স্বামীর যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।