সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন | চ্যানেল খুলনা

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এসব সদস্য কাজ করছেন।

বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট তিন জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন। কেপিআইভুক্ত স্থাপনাসহ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় নির্ধারিত স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন তাঁরা। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর ঠেকাতেও নজরদারি চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের নিরাপত্তাব্যবস্থা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারত্ব ও সমন্বয় বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশের পর বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।