সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার | চ্যানেল খুলনা

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার (৮ নভেম্বর) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বায়জিদ মিঠুকে সংগঠনের সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্থানীয় বাসিন্দারা বায়জিদকে আটক করেন। এ সময় তাঁকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়জিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগও করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়জিদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোনে ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে বায়জিদকে আটক করেন। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও দেখতে পান বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শনিবার রাত ১০টার দিকে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন বায়জিদ। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তাঁর ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বায়জিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

বরিশালে শিশু চুরি করে বিক্রির অভিযোগে স্কুল শিক্ষিকাসহ তিনজন কারাগারে

পাসের হারে ঢাকা শীর্ষে, পিছিয়ে খুলনা অঞ্চলের যশোর ও বরিশাল বোর্ড

ঠাকুরগাঁও-১ আসনে ভুয়া ভোটের চেষ্টায় মাদ্রাসার ৩ শিক্ষার্থী আটক

টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।