সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সোনাডাঙ্গায় জাল টাকা ও তৈ‌রির সরঞ্জামসহ গ্রেফতার ১ | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গায় জাল টাকা ও তৈ‌রির সরঞ্জামসহ গ্রেফতার ১

খুলনা মেট্রো প‌লিটন পু‌লিশ কেএমপি’র সোনাডাঙ্গায় মডেল থানার বিশেষ অভিযানে জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত মালামাল এবং ৫০০ টাকা মূল্য মানের ২৩টি জাল নোটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র সুত্র জানায়, গত ৩১ মে দিবাগত রাত ৩.৪৫ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদ পায়। সোনাডাঙ্গা মডেল থানাধীন করিমনগরের বাসিন্দা মোঃ রেজাউল করিম এর চার তলা বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশে আসামীর ভাড়াটিয়া বাসার শয়ন কক্ষের মেঝের উপর হইতে আসামী মোঃ জসীম শেখ (৩৫) কে ৫০০ টাকা মূল্য মানের জাল নোট ২৩টি, ০৮ টি কাঠের তৈরী ডাইস বা স্কীন যাহা জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত হয়, এ্যালুমিনিয়ামের স্ক্যাবার ০২ টি, স্কীন বা ডাইস আটকানোর হার্ডবোর্ড, ৯টি প্লাষ্টিকের কৌটায় PCS PRINTING INKS যার ওজন ০৯ কেজি, ৮টি প্লাষ্টিকের কৌটায় BCS PRINTING INKS যার ওজন ৪ কেজি, ১৮ বান্ডিল সাদা রংয়ের টিস্যু কাগজ, প্লাষ্টিকের লাল বালতিতে গাম, যার ওজন অনুমান ১৭ কেজি, কালো প্লাষ্টিকের ড্রামে স্প্রিট জাতীয় রোড্সের ক্যামিক্যাল, যার ওজন অনুমান ০২ কেজি, ফুয়েল পেপার যাহার মধ্যে ০১ বান্ডেল ৫০০ টাকা ও ০১ বান্ডেল ১০০০ টাকার ছোট ছোট ছাপ দেয়াসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০২, তাং-০১/০৬/২০২২ খ্রিঃ, ধারা-The Special Power Act 1974 এর 25-A রুজু করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।