সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা | চ্যানেল খুলনা

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীকে রানওয়েতে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাদের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি।

সিআইআইডি কর্মকর্তারা জানান, বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে আনার এ ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

মালয়েশীয় যাত্রীর কাছ থেকেও সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

এদিকে একই বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের MH-0196 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকেও সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউয়ের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা।

কাস্টমস হাউজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়াং ডন সিউয়ের কাছ থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি—মোট নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

এনআইডি-পাসপোর্টের সঙ্গে যুক্ত হবে বিবাহ নিবন্ধনের তথ্য: আইনমন্ত্রী

বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে তারেক-জোবাইদা

জাতীয় স্বার্থ, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭৮

১৫ হাজার ৮২৩ কোটি টাকায় ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।