সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

খুলনায় পৃথক অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে নগরের সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা হাওলাদার (২৯) ও মো. বিশাল শেখ (২৫)।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গোবরচাকা হাজী বাড়ি লেনের পল্লীমঙ্গল স্কুলের গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১০২ পিস ইয়াবাসহ মাসুদ রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পরে ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে গোবরচাকা নবীনগর কালভার্ট এলাকায় মো. ইসলাম সরদারের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ বিশাল শেখকে গ্রেপ্তার করে ডিবি। তিনিও ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া।

দুই অভিযানে মোট ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার

সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কেসিসি ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু ঢাকায় আটক

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।