সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নারী নির্যাতন প্রতিরোধে আগে নিজেকে সচেতন হতে হবে : খুলনা জেলা প্রশাসক | চ্যানেল খুলনা

নারী নির্যাতন প্রতিরোধে আগে নিজেকে সচেতন হতে হবে : খুলনা জেলা প্রশাসক

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রথমে নিজেকে সচেতন হতে হবে এবং পরে অন্যদের সচেতন করতে হবে। ভুক্তভোগী নারীদের ন্যায়বিচার নিশ্চিতে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে খুলনা কালেক্টরেট চত্বরে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই পথসভার আয়োজন করে।

জেলা প্রশাসক আরও বলেন, সমাজে নারীদের একঘরে করে রাখার এক ধরনের ‘ট্যাবু’ বা নেতিবাচক প্রথা রয়েছে। সমাজে নারীদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই এবং প্রশাসন সবসময় নারীদের পাশে রয়েছে।

বেগম রোকেয়ার আদর্শের কথা স্মরণ করে তিনি বলেন, বেগম রোকেয়া নারী উন্নয়নের যে যাত্রা শুরু করেছিলেন, তা আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ করে তাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।

পথসভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকাসহ বিভিন্ন নারী সহযোগী সংগঠনের নেত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মাসাস’, তেজসী নারী উন্নয়ন সংস্থা, অভিযাত্রী এবং আঞ্জুমান সমাজকল্যাণ সংস্থাসহ ২৫টি নারী সহযোগী সংগঠন অংশগ্রহণ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসবাদের প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনার বিক্ষোভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জমকালো আয়োজনে শেষ হলো ইউনেট এইগনাইট বিল্ডাথন ২০২৬

শিক্ষানবিশ ১২ সহকারী পুলিশ সুপারের কেএমপি হেডকোয়ার্টার্স পরিদর্শন

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড

খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন অনুমোদিত

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।