
খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। বুধবার (২৫ নভেম্বর) কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের ধরন বা তাঁদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মহানগরীর অপরাধ দমনে অপরাধ ও অপরাধীদের বিষয়ে নিকটস্থ থানায় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে কেএমপি।


