সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবন থেকে ২৪ বস্তা শুটকি, চিংড়ি উদ্ধার | চ্যানেল খুলনা

সুন্দরবন থেকে ২৪ বস্তা শুটকি, চিংড়ি উদ্ধার

পশ্চিম সুন্দরবনের কয়রা বন টহল ফাঁড়ির অধীনস্ত আয়মান খালে বন বিভাগ অভিযান চালিয়ে ২৪ বস্তা শুটকি চিংড়ি জব্দ করেছে। আটককৃত চিংড়ির মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। গত সোমবার ভোররাতে বানিয়াখালি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে এ সকল শুটকি, ৪টি ভেষালি জাল ও ৫টি ডিঙ্গি নৌকা আটক করেন।
অভিযানের খবর আঁচ করতে পেরে চোরাকারবারীরা গহীন বনে পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, কয়রার মহেশ্বরীপুর, খোড়লকাটি, তেতুলতলা, শেখেরকোনা, কালিবাড়ি, বাবুরাবাদ, জোড়শিং, বতুলবাজার এলাকার অসাধু জেলেরা রাতের অন্ধকারে সুন্দরবনের নদীখালে ঢুকে রিপকর্ড বিষ প্রয়োগ করে নিষিদ্ধ ঘন ফাঁসের ভেষালি জালের সাহায্যে মণ মণ চাকা চিংড়ি শিকার করে বনের ভেতরে টোংঘর বেঁধে আগুনে পুড়িয়ে শুটকিতে রূপান্তিরিত করে লোকালয়ে নিয়ে এসে বেচাবিক্রি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে যা সম্পূর্ণ বেআইনী।

এ ব্যাপারে বানিয়াখালি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল বলেন, সুন্দরবনের আয়মান খাল থেকে জব্দকৃত শুটকি চিংড়ির সাথে জড়িতদের খুঁজে বের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।