সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রশিবির | চ্যানেল খুলনা

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রশিবির

সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে দুটি ব্যানারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে প্রতিবাদ র‌্যালিটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়।

মিছিল ও মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমার সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেনো এমন কাজ করার সাহস কেউ না পায়। এছাড়াও বর্তমান প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দায়ী করলেন নেতৃবৃন্দ।

এসময় প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।