সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাবেক এমপি আউয়াল রিমান্ড শেষে কারাগারে | চ্যানেল খুলনা

সাবেক এমপি আউয়াল রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল এবং জহিরুল ইসলাম বাবু ওরফে বাইট্টা বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত কারাগারে পাঠানোর এই আদেশ দেন। একই মামলায় নুর মোহাম্মদ হাসান নামে আরেক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন তিন আসামিকে আদালতে হাজির করেন। এম এ আউয়াল এবং জহিরুল ইসলাম বাবুকে কারাগারে আটক এবং নুর মোহাম্মদের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আউয়ালের পক্ষে ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন, সাহিমউদ্দিন জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নুর মোহাম্মদের জবানবন্দি গ্রহণ শেষে তাকেও কারাগারে পাঠানো হয়।

গত ২১ মে আসামিদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।