সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবরিনা-আরিফুলসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট | চ্যানেল খুলনা

সাবরিনা-আরিফুলসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী এই চার্জশিটটি দাখিল করেন। চার্জশিটে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছেস।
এ মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

পরীক্ষা-নিরীক্ষা ছাড়া করোনার জাল সনদ দেয়ার অভিযোগে ২৩ জুন সর্বপ্রথম জেকেজি’র দুই কর্মী হুমায়ুন কবির হিমু ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুইজনের অভিযোগের প্রেক্ষিতে গুলশানের কনফিডেন্ড টাওয়ারের ১৬ তলায় অভিযান চালিয়ে ২৫ জুন গ্রেপ্তার করা হয় জেকেজি’র সিইও আরিফ চৌধুরীসহ আরো কয়েকজনকে। প্রতারণসহ আরো কিছু অভিযোগে তাদের বিরুদ্ধে চারটি মামলা হয়। তারপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে জেকেজি’র একের পর এক প্রতারণার তথ্য। প্রতারণায় সম্পৃক্ততা পাওয়া যায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর। পরে ১২ জুলাই সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।