সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাঈদ খোকনের ব্যাংক হিসাবে কত টাকা? জানতে চেয়ে চিঠি | চ্যানেল খুলনা

সাঈদ খোকনের ব্যাংক হিসাবে কত টাকা? জানতে চেয়ে চিঠি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তার ব্যাংক হিসাবে কত টাকা আছে তা জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (২৮ জুলাই) বিএফআইইউ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত মাসে (জুন) সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করতে দুদককে আদেশ দিয়েছিলেন আদালত।
মঙ্গলবার (২৭ জুলাই) ব্যাংকগুলোতে বিএফআইইউর চিঠি পাঠায়। এতে আগামী তিন কার্যদিবসের মধ্যে সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সব তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, বাবা-মার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের তিন সদস্যের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধের আবেদনে বলা হয়, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

সাঈদ খোকন ও তার পরিবারের যে আটটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের তিনটি অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি অ্যাকাউন্ট রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।