সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী আটক | চ্যানেল খুলনা

শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী আটক

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭৪) নামের সেই বৃদ্ধা পিটিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী অপু মোড়ল (৩০) কে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ এলাকায় অবস্থান করছে এমন গোপন খরবে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিকুইজেশন এর মাধ্যমে ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুন (৭৪) কে পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল (৩০)। এ ঘটনার পরপর হত্যাকারীও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ০৯, জিআর-২৮/২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।