সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রেডিয়েন্ট শিপইয়ার্ডে মোংলা বন্দরের জন্য চারটি জলযান নির্মানের কিল লেয়িং অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

রেডিয়েন্ট শিপইয়ার্ডে মোংলা বন্দরের জন্য চারটি জলযান নির্মানের কিল লেয়িং অনুষ্ঠিত

রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড, দাউদপুর, রুপগঞ্জ, নারায়নগঞ্জ কর্তৃক মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তৈল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একটি সেলফ প্রপেল্ড বার্জ, ১ টি টাগ বোট, ১ টি পন্টুন ও ১ টি ডাম্ব বার্জ নির্মান করা হবে। এ উপলক্ষে ২২ জুন ২০২২ রেডিয়েন্ট শিপইয়ার্ড চত্বরে ৪ টি জলযানের কিল লেয়িং অনুষ্ঠিত হয়।
কিল লেয়িং সেরিমনিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর একেএম আলাউদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত জলযান গুলিতে বিশ্বখ্যাত জাপানি ইয়ানমার ইঞ্জিন, ইউ.কে. এর বিশ্বখ্যাত কোম্পানি ইন্টারপাওয়ার নির্মিত জেনারেটর ও অন্যান্য যন্ত্রপাতি এবং ইতালির কোম্পানি Eliche Radice নির্মিত প্রপেলার ও প্রপেলার শ্যাফট ব্যবহৃত হবে।
মোংলা বন্দরে আগত সমূদ্রগামী জাহাজের বর্জ্য এবং ছোট বড় জাহাজ হতে নিসৃত বর্জ্য ও তেলের দূষণ হতে মোংলা বন্দর, নদ-নদী এবং সুন্দরবনের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় গৃহিত এই প্রকল্পটি বর্তমান সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ।
প্রসংগতঃ আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিপইয়ার্ডের/প্রকল্পের কাজ শুরু হল। রেডিয়েন্ট শিপইয়ার্ড আগামী দিনে এরুপ আরো মানসম্মত কাজের মধ্য দিয়ে সেবা প্রদানে অংঙ্গীকারাবদ্ধ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

সোনার দাম কমলো ভরিতে ৩,২৬৬ টাকা

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।