সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা | চ্যানেল খুলনা

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নোয়াখালী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘অশ্লীল বক্তব্য’ দেওয়ায় আওয়ামী লীগ নেতার করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৩১ মার্চ ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন বিচারক সৈয়দ ফখরুল আবেদীন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারেক রহমান ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘অশ্লীল বক্তব্য’ বক্তব্য দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

মামলার চার্জ গঠনের পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ ফখরুল আবেদীন মামলার আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) দেবব্রত চক্রবর্তী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।