সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের শার্শায় প্রাইভেটকারের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দু’যুবক নিহত | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় প্রাইভেটকারের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দু’যুবক নিহত

যশোরের শার্শায় প্রাইভেটকারের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দু’যুবক নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১০ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি মোটরসাইকেল যোগে নিহতরা নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিলো। হঠ্যাৎ একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা প্রাইভেটকারে দ্রুতগতির মোটরসাইকেলটি পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোটরসাইকেল আরোহী দু’যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।