সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৩ | চ্যানেল খুলনা

যশোরে ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৩

যশোরে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। করোনা শনাক্তের হার ৪৮ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৬৫ জন। শয্যা খালি না থাকায় ৩০ জনকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, যশোরের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। কঠোর লকডাউন ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। হাসপাতালে করোনা রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। চাপ কমানোর জন্য মঙ্গলবার (২২ জুন) থেকে বেসরকারি জনতা হাসপাতালে ভারতফেরত রোগীদের রাখা হচ্ছে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শনাক্তের ঊর্ধ্বগতি রুখতে কঠোর বিধি-নিষেধ কার্যকরে কাজ করছে জেলা প্রশাসন। তবে বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। বিধিনিষেধ মানাতে আরও কঠোর কঠোর হতে হবে প্রশাসনকে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোরে ১৭ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।