সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে বিদেশ ফেরত ২২ হাজার, হোম কোয়ারেন্টাইনে ৩২৩ জন | চ্যানেল খুলনা

যশোরে বিদেশ ফেরত ২২ হাজার, হোম কোয়ারেন্টাইনে ৩২৩ জন

যশোর প্রতিনিধি :: যশোরে ৩২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে, কেউ আইসোলেশনে নেই। আর বিদেশ থেকে গত ১৭ দিনে যশোরের ঠিকানা ব্যবহার করে দেশে ফিরেছেন প্রায় ২২ হাজার জন। এছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ এ তথ্য জানান।
সভায় করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে চিকিৎসা সামগ্রী সংগ্রহের ব্যাপারে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক আরও বলেন, ‘আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হাসপাতালে কিছু জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কাউকে আনা হয়নি। সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ৪ মার্চ থেকে প্রায় ২২ হাজার জন যশোরের ঠিকানা ব্যবহার করে বিদেশ থেকে দেশে এসেছেন। তাদের নাম-ঠিকানা ইউনিয়নওয়ারি ভাগ করে সব ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গঠিত কমিটি তাদের বাড়িতে-বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিশ্চিত করবেন।
এছাড়া যশোর জেলায় কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান না করার জন্য জেলার সব কমিউনিটি সেন্টার মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।