সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে চার মেট্রিকটন চাল উদ্ধার : আটক ২ | চ্যানেল খুলনা

যশোরে চার মেট্রিকটন চাল উদ্ধার : আটক ২

যশোর প্রতিনিধি : যশোরে কালোবাজার বিক্রি করা খাদ্য অধিদপ্তরের চার মেট্টিক টন ( চার হাজার কেজি) চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদাম থেকে ওই চাল জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্লার ছেলে রাকিবুল হাসান ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, মঙ্গলবার বিকেলে গোপনে সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদামে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে অভিযানো হয়। সেখান থেকে চালিয়ে পঞ্চাশ কেজির ৮০বস্তা ( চার হাজার কেজি) খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল জব্দ করা হয়েছে। সরকারি এই চাল ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্যাকেজ করছিল। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।