সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে উপজেলা পরিষদের উপ নির্বাচনে বিএনপি প্রার্থীর উপর হামলা | চ্যানেল খুলনা

যশোরে উপজেলা পরিষদের উপ নির্বাচনে বিএনপি প্রার্থীর উপর হামলা

যশোর প্রতিনিধি : যশোরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর উন নবীর কর্মী সমর্থকদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কচুয়া ইউনিয়ান পরিষদের সদস্য ও ইউনিয়ন যুব দলের সহ-সভাপতি জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও নূর উন নবীর প্রচার বহরের তিন চারটি মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে । ঘটনার সময় বিএনপি সমর্থিত প্রার্থী নূর উন নবী সেখান উপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রার্থীর ছেলে খুরশিদ আলমকে হামলাকারিরা মারধর করে। পরে পুলিশ প্রহরায় প্রাথী ও তার সমর্থকরা শহরে ফিরে আসেন।
ঘটনার সময় উপস্থিত বিএনপি ও তার অংগ সংঠনের নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারের জন্য সকাল ১০ টার দিকে বিএনপি প্রার্থী নূর উন নবী কর্মী সমর্থকদের নিয়ে রুপদিয়া বজারে যান। তারা যখন স্থানীয় একটি হোটেলে নাস্তা করছিলেন, তখন মুখোশ ও হেলমেট পরিহিত অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের উপর অতর্কিতে হামলা করে।
হামলায় কচুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুব দলের সহ সভাপতি মশিয়ার রহমান রক্তাক্ত জখম হন। তাদের হামলায় আরো চার-পাঁচ জন আহত হয়েছেন। পরে তারা পুলিশ প্রহরায় ঘটনাস্থল ত্যাগ করে শহরে ফিরে আসেন এবং প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেন।
প্রার্থী নূর উন নবী অভিযোগ করেন, তিনি যাতে নির্বাচনী প্রচারণা চালাতে না পারেন সে জন্যই এই হামলা করা হয়েছে। তিনি চরম নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা পালনের আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।