সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই যুবক আটক   | চ্যানেল খুলনা

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই যুবক আটক  

যশোর সদরের একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই মহিলা শ্রমিক।

ধর্ষণের অভিযোগে আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও রাব্বি হোসেন। তারা দু’জনই ওই এলাকার ত্রাস হিসেবে পরিচিত।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪/৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাকে কাজ করে। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে।

শুক্রবার রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী শ্রমিক। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় রাব্বি হোসেন সহযোগিতা করে।

ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী শ্রমিক। তাদের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।