সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর শহর থেকে ১৭ লাখ টাকা ছিনতাই ঘটনায় ৫ জন গ্রেফতার : ২ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার | চ্যানেল খুলনা

যশোর শহর থেকে ১৭ লাখ টাকা ছিনতাই ঘটনায় ৫ জন গ্রেফতার : ২ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার

যশোর প্রতিনিধি : যশোর শহরের জেসটাওয়ারের সামনে থেকে বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে ছিনতাই হওয়া ২ লাখ ৪৮ হাজার ৫শ টাকা। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু, একটি ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে আজ ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক ও ছিনতাইকরা টাকা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ( ০১/১০/২০২০ তারিখ) দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার আশরাফ হোসেন।
তিনি বলেন, যারা এই ছিনতাই কাজে জড়িত তারা সবাই সামজবিরোধী। তাদের প্রত্যেকের নামে থানায় বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। ঘটনার পর ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ এবং প্রযুক্তির ব্যবহার করে আসামীদের শনাক্ত করা হয়। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে অভিযান চালিয়ে শহরের ধর্মতলা, বসুন্দিয়া, আলাদিপুর, বারান্দিপাড়া, সিটি কলেজ পাড়া ও পুলিশ লাইন টালিখেলা এলাকায় একাধিক অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার শফি দারোগার বাড়ির ভাড়াটিয়া টিপু, বারান্দি মোল্লা পাড়ার রবিউল ইসলামের ছেলে সাইদ ইসলাম, ধর্মতলা হ্যাচারি পাড়ার রুহুল আমিনের ছেলে বিল্লাল হোসেন, সিটি কলেজ পাড়ার নিজাম উদ্দিনের ছেলে রায়হার এবং পুর্ববারান্দিপাড়ার মৃত মুফতি আলি হোসেনের ছেলে ইমদাদুল হক। আটকের পর তাদের দখল থেকে ২ লাখ ৪৮ হাজার ৫শ টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত ২ চাকু, একটি ব্যাগস ও মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, আটককৃতরা শহরের মণিহার এলাকায় চলাফেরা করে। ঐ এলাকাতেই মোটরপার্টস ও ফলের ব্যবসা করেন এনামুল হক। তাদের কাছ থেকেই ১৯ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে এরা টাকা ছিনতাই করে। জড়িত অন্যদেরকেও আটক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।