সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর রেলওয়ে ষ্টেশনে কমেছে যাত্রী সংখ্যা | চ্যানেল খুলনা

করোনা আতঙ্ক

যশোর রেলওয়ে ষ্টেশনে কমেছে যাত্রী সংখ্যা

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি :: সারা দেশে করোনায় আতঙ্কগ্রস্ত মানুষ। তার প্রভাব পড়েছে যশোর রেলওয়ে ষ্টেশনেও। দিন দিন যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে । করোনা ভাইরাসের কারণে এক সাথে অধিক জনসমাবেশ স্থানে থাকা নিষেধ করার পর থেকেই কমতে শুরু করেছে যাত্রীদের সংখ্যা এমটাই বলছেন যশোরের রেল কর্তৃপক্ষ। আজ সকালে ষ্টেশনে গিয়ে দেখা যায় সীমিত পরিমাণ যাত্রী। যারা অধিক প্রয়োজন বলে এসেছেন। সৈকত হোসেন নামের এক যাত্রীর সাথে কথা বললে তিনি জানান, প্রয়োজনীয় কাজে তিনি বেনাপোল যাবেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও ঝুকি নিয়ে বের হয়েছেন তিনি। যশোর রেলওয়ে ষ্টেশনের বুকিং অফিসার ইনচার্জ সাকেদুর রহমান বলেন আগের তুলনায় যাত্রীদের সংখ্যা অনেকাংশে কম হয়েছে। বুকিং রেকড অনুযায়ী গত ৫ দিনের এ পরিসংখ্যান জানান তিনি। বুকিং রেকড অনুযায়ী গত ১১/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ২২৩৫ জন, ১২/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ২৩৭৭ জন, ১৩/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ২১৫৫ জন, ১৪/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৯২৮ জন, ১৫/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৮৮০ জন, ১৬/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৭৭৩ জন, ১৭/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৭৮৯ জন, এবং ১৮/০৩/২০২০ তারিখে যাত্রী সংখ্যা ছিল ১৮১৬ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।